অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নেবে প্রাণ গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ১০০ কর্মী নিয়োগে ১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম);
পদসংখ্যা: ১০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসি ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: টেরিটরি ম্যানেজার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন ২৩ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম