০২ জুন ২০২৬, ১২:১৭

জনবল নিয়োগ দেবে ওয়ালটন, পদ ২০, আবেদন ১০ জুন পর্যন্ত

সার্ভিস এক্সপার্ট নিয়োগে আবেদন চলছে ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটর বিভাগে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে ২০ কর্মী নিয়োগে ১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

পদের নাম: সার্ভিস এক্সপার্ট; 

বিভাগ: রেফ্রিজারেটর;

পদসংখ্যা: ২০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ বোনাস, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

আরও পড়ুন: প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, পদ ৩০, আবেদন ১২ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম