এইচএসসি পাসেই চাকরি লাজ ফার্মায়, পদ ২০, কর্মস্থল ঢাকা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লাজ ফার্মা লিমিটেড। ওষুধ বিক্রয়কারী এ প্রতিষ্ঠানটি ‘সেলসম্যান’ পদে ২০ কর্মী নিয়োগে ১১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা লিমিটেড;
পদের নাম: সেলসম্যান;
পদসংখ্যা: ২০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১২,০০০-২০,০০০ টাকা;
আরও পড়ুন: ইজি ফ্যাশন নিয়োগ দেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকার ধানমন্ডি, কলাবাগান, পান্থপথ ও উত্তরা;
কর্মক্ষেত্র: ফার্মেসিতে;
আরও পড়ুন: গাজী গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন শেষ ৪ জুন
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল, ওষুধ কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৬০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম