১২ মে ২০২৬, ১৬:২২

ইজি ফ্যাশন নিয়োগ দেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে ইজি ফ্যাশন লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুত ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ৫ কর্মী নিয়োগে ১১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার;

পদসংখ্যা: ৫টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা;

আরও পড়ুন: গাজী গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন শেষ ৪ জুন

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন; 

প্রার্থীর ধরন: নারী-পুরুয় উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২২ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৬০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*ফ্যাশন ডিজাইনিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম