১১ মে ২০২৬, ১৪:২৭

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আবেদন চলছে আড়ংয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট, ক্যাড-কনজাম্পশন’ পদে কর্মী নিয়োগে ১১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট, ক্যাড-কনজাম্পশন;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন ২০ মে পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা:  প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কস্টিং টিম থেকে স্যাম্পলসহ রিকুইজিশন শিট গ্রহণ করে প্যাটার্ন তৈরির প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে যাচাইয়ের দক্ষতা থাকতে হবে; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম