স্কয়ার ফুড নিয়োগ দেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, থাকতে হবে নার্সিং-ডিপ্লোমা ডিগ্রি
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগে ৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ফ্যাক্টরি);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৬০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: মানিকগঞ্জ;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: গাজী গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন শেষ ৪ জুন
আবেদনের যোগ্যতা—
*নার্সিং বা অনুরূপ কোনো বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম