০৫ মে ২০২৬, ১৯:৪৯

অফিসার নিয়োগে দেবে আড়ং, আবেদন শেষ ১১ মে

অফিসার নিয়োগে আবেদন চলছে আড়ংয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি সিকিউরিটি বিভাগে ‌‘অফিসার’ পদে কর্মী নিয়োগে ৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আড়ং;

পদের নাম: অফিসার;

বিভাগ: সিকিউরিটি;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: এইচএসসি পাসেই নারী কর্মী নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১৫, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;  

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সিসিটিভি ক্যামেরা, অ্যাক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম সিস্টেম, সেন্সরমেটিক গেট বিষয়ে জ্ঞান থাকতে হবে;

*নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা ও অগ্নি নির্বাপণ মহড়া ও প্রশিক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন শেষ ৩১ মে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম