কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন টেকনোলজিস, পদ ২০, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ২০ কর্মী নিয়োগে ২৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ডিজিকন টেকনোলজিস লিমিটেড;
পদের নাম: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ;
পদসংখ্যা: ২০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১০,০০০-১২,০০০ টাকা;
আরও পড়ুন: স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩৪ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: মিরপুর, ঢাকা;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: ডিপ্লোমা/ স্নাতক/সমমান অথবা এইচএসসি পাস হতে হবে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শেষ ১৯ মে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম