সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ আগোরা লিমিটেড। প্রতিষ্ঠানটি আউটলেটে ‘অ্যাকাউন্টস সুপারভাইজা’ পদে কর্মী নিয়োগে ২৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড;
পদের নাম: অ্যাকাউন্টস সুপারভাইজার;
বিভাগ: আউটলেট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বিমা সুবিধা, চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শেষ ১৯ মে
আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে;
*আউটলেটের নগদ অর্থ ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম