০২ মে ২০২৬, ১৯:০০

আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবেদন শেষ ৫ মে

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ এপ্রিল থেকেই আবেদন শুরু হয়েছে—চলবে ৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার;

বিভাগ: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই নারী কর্মী নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১৫, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম