১৭ এপ্রিল ২০২৬, ১৮:০১

রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শেষ ২৫ এপ্রিল

রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে এডিসন গ্রুপে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি মোবাইল অ্যাকসেসরিজ বিভাগে ‘রিজিওনাল সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ১৫ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল);

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার;

বিভাগ: মোবাইল একসেসোরিজ;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ডিজিটাল মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ও মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রয়ে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ এপ্রিল ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম