০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ১০, আবেদন শেষ ১৯ ফেব্রুয়ারি

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে প্রমি এগ্রো ফুডস লিমিটেডে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রমি এগ্রো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটি করপোরেট সেলস অ্যান্ড মডার্ন ট্রেড বিভাগে ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে ১০ কর্মী নিয়োগে ২৯ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড;

বিভাগের নাম: করপোরেট সেলস অ্যান্ড মডার্ন ট্রেড;

পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ১০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*মার্কেটিংয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম