এনটিআরসিএর নিয়োগ: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও নম্বর বণ্টন জানুন
নতুন শিক্ষক নিয়োগের গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও নম্বর বণ্টন চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সিলেবাস অনুযায়ী এই দুই বিষয়ে বাংলায় ১৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান ১।
এনটিআরসিএ জানিয়েছে, এ প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে সহজমানের ৩০ শতাংশ, মধ্যমমানের ৫০ শতাংশ এবং কঠিনমানের ২০ শতাংশ প্রশ্ন প্রণয়ন করবেন। যাতে লসাগু গসাগু, গাণিতিক গড়, ঐকিক নিয়ম, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ-ক্ষতি ও সেট থেকে ৩ নম্বর; বীজগণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ, উৎপাদক বিশ্লেষণ, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও তার প্রয়োগ, সরল সহসমীকরণ থেকে ৩ নম্বর; রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা থেকে ৩ নম্বরের প্রশ্ন থাকবে।
দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে আমাদের পরিবেশ, পানি, বায়ু, শক্তি ও পদার্থ, খাদ্য ও পুষ্টি, কৃষি, স্বাস্থ্য ও চিকিৎসা, আবহাওয়া, জলবায়ু, অভিকর্ষ ও মহাকর্ষ, সৌরজগৎ, তাপ ও তাপমাত্রা, বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট), প্রাকৃতিক সম্পদ, উদ্ভিদ ও প্রাণিজগৎ থেকে ৬ নম্বর
পর্যায়-২ এর প্রশ্নপ্রণেতারা গণিত বিষয়ে ১৫টি প্রশ্ন প্রণয়ন করবেন। প্রতিটি প্রশ্নের মান সমান। এ প্রশ্নাবলী প্রণয়নের ক্ষেত্রে সহজমানের ৩০ শতাংশ, মধ্যমমানের ৫০ শতাংশ এবং কঠিনমানের ২০ শতাংশ প্রশ্ন প্রণয়ন করবেন. যাতে লসাগু গসাগু, ঐকিক নিয়ম, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ-ক্ষতি, সেট ও ফাংশন, পরিসংখ্যান থেকে ৩ নম্বর; বীজগণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ, উৎপাদক বিশ্লেষণ, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও তার প্রয়োগ, সূচক ও লগারিদম, সরল সহসমীকরণ, পরিসংখ্যান থেকে ৩ নম্বর; রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, পরিমিতি, ত্রিকোণমিতি থেকে ৩ নম্বরের প্রশ্ন থাকবে।
দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে আমাদের পরিবেশ, পানি, বায়ু, শক্তি ও পদার্থ, খাদ্য ও পুষ্টি, কৃষি, স্বাস্থ্য ও চিকিৎসা, আবহাওয়া ও জলবায়ু, অভিকর্ষ ও মহাকর্ষ, সৌরজগৎ, তাপ ও তাপমাত্রা, বিদ্যুৎ, আলো, অম্ল, ক্ষারক ও লবণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, স্যাটেলাইট), প্রাকৃতিক সম্পদ, উদ্ভিদ ও প্রাণিজগৎ থেকে ৬ নম্বর।
পর্যায়-৩ এর প্রশ্নপ্রণেতারা গণিত বিষয়ে ১৫টি প্রশ্ন প্রণয়ন করবেন। প্রতিটি প্রশ্নের মান সমান। এ প্রশ্নাবলী প্রণয়নের ক্ষেত্রে সহজমানের ৩০ শতাংশ, মধ্যমমানের ৫০ শতাংশ এবং কঠিনমানের ২০ শতাংশ প্রশ্ন প্রণয়ন করবেন, আগেরগুলো যেমন ছিল। যাতে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, ঐকিক নিয়ম, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ-ক্ষতি, সেট ও ফাংশন থেকে ৩ নম্বর.
বীজগণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ, উৎপাদক বিশ্লেষণ, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও তার প্রয়োগ, সূচক ও লগারিদম, সরল সহসমীকরণ, অসমতা, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা, পরিসংখ্যান থেকে ৩ নম্বর।
রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, ঘন জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ থেকে ৩ নম্বর।
দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে আমাদের পরিবেশ, পানি, বায়ু, শক্তি ও পদার্থ, খাদ্য ও পুষ্টি, কৃষি, স্বাস্থ্য ও চিকিৎসা, আবহাওয়া ও জলবায়ু, অভিকর্ষ ও মহাকর্ষ, সৌরজগৎ, মহাকাশ, তাপ ও তাপমাত্রা, বিদ্যুৎ, চুম্বক, আলো, বল, অম্ল, ক্ষারক ও লবণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদ, উদ্ভিদ ও প্রাণিজগৎ থেকে ৬ নম্বরের প্রশ্ন থাকবে।