২৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান

রনি রহমান  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন সচিব নিযুক্ত হয়েছেন রনি রহমান। তিনি পরিকল্পনা বিভাগের উপপ্রধান পদে কর্মরত।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ-নূর-এ আলম

প্রজ্ঞাপনে বলা হয়েছ, ‘বর্ণিত কর্মকর্তা আগামী ৩১ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৩১ আগস্ট অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত  বলে গণ্য হবেন।