২১ আগস্ট ২০২৬, ১৪:৩৯

সরিয়ে দেওয়া হলো এনটিআরসিএ সদস্য নূরে আলমকে

এনটিআরসিএ লোগো  © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এনটিআরসিএর সদস্য পদে কর্মরত অতিরিক্ত সচিব মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।