২১ আগস্ট ২০২৬, ১২:১৪

এনটিআরসিএ চেয়ারম্যানের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন আলিফ রুদাবা

অতিরিক্ত সচিব আলিফ রুদাবা ও এনটিআরসিএ লোগো   © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আলিফ রুদাবা।  বৃহস্পতিবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

তিনি এতদিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও আলিফ রুদাবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

আরও পড়ুন: ৭ দিনের মধ্যে প্রতিস্থাপন হচ্ছেন ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তরা

চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্ব পালনের পর এবার তাকে ওই পদে পূর্ণাঙ্গভাবে পদায়ন করা হলো।