১৮ আগস্ট ২০২৬, ১৭:৩০

৭ দিনের মধ্যে প্রতিস্থাপন হচ্ছেন ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তরা

এনটিআরসিএ ও বাংলাদেশ সরকারের লোগো  © টিডিসি সম্পাদিত

৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে নিয়োগ সুপারিশের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবা, যুগ্মসচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষাসহ অন্যান্য বিষয়ের প্রস্তাবনা পাঠাতে সাত দিন সময় চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সময়সীমার মধ্যে প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী।