মন্ত্রণালয়ের কাছে ৭ দিন সময় চাইল এনটিআরসিএ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষাসহ অন্যান্য বিষয়ের প্রস্তাবনা পাঠাতে সাত দিন সময় চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সময়সীমার মধ্যে প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ নিয়ে আয়োজিত সভায় এ নির্দেশনা দেওয়া হয় বলে সভার একটি সূত্র জানিয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। মন্ত্রীর নির্দেশনার পর এনটিআরসিএ কর্মকর্তারা ৭ দিনের সময় চেয়েছেন।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রস্তাবনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের দপ্তরে পাঠানো হবে। এরপর সচিব অনুমোদন দিলে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।’