০৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৪

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)  © সংগৃহীত

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল চার ধাপে ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনটিআরসিএ-এর ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করেছে। রুটিনের কপি ঢাকা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে https://ntrca.gov.bd বা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

রুটিনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এমসিকিউ পরীক্ষা উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এইদিন ক-গ্রুপে ৯টা থেকে ১০টা পর্যন্ত সুপার, অধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কামিল মাদরাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদরাসার সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খ-গ্রুপে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদরাসা অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদরাসার উপাধ্যক্ষ, ভোকেশনালের সহ-সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গ-গ্রুপে ২টা থেকে ৩টা পর্যন্ত কামিল মাদরাসা অধ্যক্ষ, আলিম মাদরাসার অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক, ভোকেশনালের সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঘ-গ্রুপের সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদরাসার সহ-সুপার পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে।