৩ ভাগ হলো প্রতিষ্ঠান নিয়োগের আবেদন, কোন গ্রুপে কত
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদন সংখ্যা ৮৬ হাজার ৪৪৫ জন প্রার্থী আবেদন করেছেন। এই আবেদন তিনটি গ্রুপে ভাগ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার (০২ মার্চ) এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ক গ্রুপে রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে ৩ হাজার ৭৭৮ জন, স্নাতক (পাস) কলেজে উপাধ্যক্ষ পদে ৬ হাজার ৭৩৮, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ২১ হাজার ৪৬২, ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ১ হাজার ৩৬৩ জন, দাখিল মাদ্রাসার সুপার পদে ২ হাজার ৯৮২ জনসহ এই গ্রুপে মোট ৩৬ হাজার ৩২৩ জন আবেদন করেছেন।
খ গ্রুপে ব্যবসায় ব্যবস্থাপনা কলেজে অধ্যক্ষ পদে ৮১৪ জন, স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ পদে ৬২৪ জন, মাধ্যমিক বিদ্যালয়ে সহ-প্রধান শিক্ষক পদে ২৮ হাজার ৭৬৮ জন, কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ৫৯৭ জন এবং আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে ১ হাজার ৬৮৫ জনসহ মোট ৩২ হাজার ৪৮৮ জন আবেদন করেছেন।
গ গ্রুপে ভোকেশনালে সুপার পদে ৫৫৬ জন, উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে ৬ হাজার ২১৩ জন, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০০ জন, কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ৪৫৪ জন, দাখিলের সহকারী সুপার পদে ৩ হাজার ২৬২ জন, আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ৮৪১ জন এবং ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ১ হাজার ১০৮ জনসহ মোট ১৭ হাজার ৬৩৪ জন আবেদন করেছেন।