জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন (গ্রিন) প্রকল্পের আওতায় এসব পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
প্রকল্পের নাম: গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন (গ্রিন)
পদের নাম ও সংখ্যা এবং বেতন:
১. ফুড সিস্টেম সেক্টর ম্যানেজার (হর্টিকালচার): ১টি। মাসিক সমন্বিত বেতন ২ লাখ ৩০ হাজার টাকা।
২. কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট: ১টি। মাসিক সমন্বিত বেতন ২ লাখ টাকা।
৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস): ১টি। মাসিক সমন্বিত বেতন ১ লাখ ৬০ হাজার টাকা।
৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এমঅ্যান্ডই-ডেটা ম্যানেজমেন্ট): ১টি। মাসিক সমন্বিত বেতন ১ লাখ ৬০ হাজার টাকা।
চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের মেয়াদকালে বার্ষিক কর্মদক্ষতার ভিত্তিতে চাকরির মেয়াদ নবায়নের সুযোগ রয়েছে।
আরও দেখুন: শাবিপ্রবির হলে দুই মাসের ব্যবধানে আবারও কাপড় কেটে নষ্ট, নেই সিসি ক্যামেরা
আবেদনের যোগ্যতা: প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত জানতে পিকেএসএফের ওয়েবসাইটে প্রকাশিত টার্মস অব রেফারেন্স (টিওআর) দেখতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের শর্ত: কেবল প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। পিকেএসএফ একটি সমান সুযোগ নিশ্চিতকারী নিয়োগদাতা প্রতিষ্ঠান। কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগপ্রক্রিয়া বাতিল করার অধিকার সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি।
আবেদনের বিস্তারিত: পদের দায়িত্ব, যোগ্যতা, অভিজ্ঞতা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানতে পিকেএসএফের ওয়েবসাইটে দেখুন।
প্রতিষ্ঠানের ঠিকানা: পিকেএসএফ ভবন-১, ই-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে এখানে দেখুন।