প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ২৮ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আন্তর্জাতিক বেসরকারি এ সংস্থাটি ‘কমিউনিকেশনস স্পেশালিস্ট’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে ১৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
পদের নাম: কমিউনিকেশনস স্পেশালিস্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন ঢাকায় নিয়োগ দেবে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়:
কর্মস্থল: কক্সবাজার;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*গণযোগাযোগ ও সাংবাদিকতা, জনসংযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, মানবিক অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকত হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম