১৩ অক্টোবর ২০২৬, ১১:২০

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ

বাংলাদেশ নারী প্রগতি সংঘ  © টিডিসি সম্পাদিত

নারী অধিকার ও নারীর ক্ষমতায়নে কাজ করা জাতীয় পর্যায়ের সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘে (বিএনপিএস) প্রকল্প সমন্বয়কারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজন নারীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ই-মেইলে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী মাসে ৯০ হাজার টাকা বেতন পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)

পদের নাম: প্রকল্প সমন্বয়কারী (প্রজেক্ট কো-অর্ডিনেটর)

পদসংখ্যা: ১টি (শুধু নারী প্রার্থীদের জন্য)

কর্মস্থল: ঢাকা। প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন জেলায় নিয়মিত ভ্রমণ করতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন

চাকরির মেয়াদ: ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত।

বেতন: মাসিক ৯০ হাজার টাকা (সমন্বিত)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল ভাতা, ভ্রমণ খরচসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: জেন্ডার স্টাডিজ, উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, শান্তি ও সংঘাত অধ্যয়ন, জনপ্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: বাংলাদেশে নারী অধিকার, জেন্ডার সমতা, মানবাধিকার, শান্তি প্রতিষ্ঠা অথবা নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ে প্রকল্প ব্যবস্থাপনায় সাত থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সরকারের উচ্চপর্যায়ে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাডভোকেসি বা নীতিনির্ধারণী পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উন্নয়ন প্রকল্প পরিচালনা, বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়, প্রশিক্ষণ, পরামর্শ সভা, কর্মশালা ও অ্যাডভোকেসি কার্যক্রম আয়োজনের অভিজ্ঞতাও প্রয়োজন।

আরও দেখুন: হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবেদন অনলাইনে

এ ছাড়া জেন্ডার সমতা, নারীর অধিকার, নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এবং বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ ডব্লিউপিএস) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রকল্প পরিকল্পনা, পরিবীক্ষণ, ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরিতে দক্ষ হতে হবে। আর্থিক বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রকল্পের বাজেট পর্যবেক্ষণ এবং অগ্রগতি প্রতিবেদন তৈরির অভিজ্ঞতাও থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় দক্ষতা এবং মাইক্রোসফট অফিসসহ প্রকল্পের তথ্য সংরক্ষণ, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার ডিজিটাল টুল ব্যবহারে পারদর্শিতা প্রয়োজন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নারী অধিকারভিত্তিক সংগঠন এবং নারীনেতৃত্বাধীন নাগরিক সমাজের সংগঠনের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্ব ও কর্তব্য: প্রকল্প সমন্বয়কারীকে প্রকল্পের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, পরিকল্পনা প্রণয়ন, অগ্রগতি পর্যবেক্ষণ, বাস্তবায়নের মান বজায় রাখা এবং সময়মতো প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন বাংলাদেশ, সরকারি প্রতিষ্ঠান, নারী অধিকার সংগঠন, নাগরিক সমাজ ও তরুণদের সঙ্গে সমন্বয় করতে হবে।

এ ছাড়া প্রকল্পের প্রশিক্ষণ, পরামর্শ সভা, সংলাপ, জনশুনানি ও অ্যাডভোকেসি কার্যক্রম আয়োজন; প্রকল্পের অগ্রগতি ও ব্যয় পর্যবেক্ষণ; তথ্য সংগ্রহ ও যাচাই; ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি; প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা নথিবদ্ধ করা এবং প্রচার ও জ্ঞানভিত্তিক উপকরণ তৈরিতে ভূমিকা রাখতে হবে। প্রকল্পের কার্যক্রমে প্রতিষ্ঠানের সুরক্ষা নীতিমালা, যৌন হয়রানি প্রতিরোধ, যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং আচরণবিধি অনুসরণ নিশ্চিত করাও এ পদের দায়িত্বের অংশ।

আরও দেখুন: এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, অন্তত দুজন পেশাগত রেফারির যোগাযোগের তথ্য, পদের উপযোগিতা ব্যাখ্যা করে একটি কভার লেটার, সাম্প্রতিক ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি জমা দিতে হবে।

আবেদনপত্র ই-মেইল করতে হবে recruitment.bnps@gmail.com ঠিকানায়। 

আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন।