২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনে দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো টেকনিক্যাল স্পেশালিস্ট চাইল্ড প্রোটেকশন এবং টেকনিক্যাল স্পেশালিস্ট মিল (মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং)। উভয় পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।
চাকরির কর্মস্থল কক্সবাজার এবং চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-চাই্ল্ড প্রোটেকশন
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: কক্সবাজার
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা বা তত্ত্বাবধায়ক পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিশু সুরক্ষা ব্যবস্থাপনা, বিশেষ করে মানবিক সহায়তা বা জরুরি পরিস্থিতিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিশু সুরক্ষা, কেস ম্যানেজমেন্ট, আন্তঃসংস্থা নির্দেশিকা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), তত্ত্বাবধান ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি), মানবাধিকার, শিশু অধিকারভিত্তিক কর্মসূচি এবং প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সামাজিক বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব: রোহিঙ্গা সাড়াদান কার্যক্রমে শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন, সমন্বয়, পর্যবেক্ষণ ও মূল্যায়নে কারিগরি নেতৃত্ব দেওয়া। শিশু সুরক্ষার কেস ম্যানেজমেন্ট ব্যবস্থা, রেফারেল কার্যক্রম ও সেবার মান উন্নয়ন করা। পাশাপাশি শিশু সুরক্ষাসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, প্রকল্প কর্মকর্তাদের তত্ত্বাবধান এবং সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার শিশুদের সুরক্ষায় কাজ করা।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) ও কভার লেটার একসঙ্গে একটি নথি হিসেবে জমা দিতে হবে। আবেদনে বর্তমান পারিশ্রমিক ও প্রত্যাশিত বেতনের তথ্যও উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬।
২. পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-মিল
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: কক্সবাজার
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মানবিক সহায়তামূলক কার্যক্রমে অলাভজনক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটাবেজ বা তথ্য ব্যবস্থাপনায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শক্তিশালী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এ অভিজ্ঞতার শর্তে ছাড় দেওয়া হতে পারে।
অন্যান্য যোগ্যতা: বাংলা ভাষায় সাবলীল হতে হবে এবং ইংরেজিতে প্রাথমিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার ব্যবহারে মৌলিক দক্ষতা, পরিমাণগত ও গুণগত তথ্য সংগ্রহ, তথ্য এন্ট্রি, প্রক্রিয়াকরণ ও প্রাথমিক বিশ্লেষণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগ ও উপস্থাপনার দক্ষতাও প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান, পরিসংখ্যান, নগর ও গ্রামীণ পরিকল্পনা, সমাজবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, ভূগোল, অন্য কোনো সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
দায়িত্ব: ইউএন-ওসিএইচএ অর্থায়িত প্রকল্পের পর্যবেক্ষণ, মূল্যায়ন, জবাবদিহি ও শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করা। প্রকল্পের তথ্যভান্ডার হালনাগাদ, মাসিক ভিত্তিতে আইপিটিটি আপডেট, পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য বিশ্লেষণ এবং নির্ধারিত সময়ে দাতাদের প্রতিবেদন তৈরিতে সহায়তা করা। পাশাপাশি তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুতের মান নিশ্চিত করা, জবাবদিহি ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রকল্পের অভিজ্ঞতা, ভালো চর্চা ও শিক্ষণীয় বিষয় নথিবদ্ধ করা।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) ও কভার লেটার একসঙ্গে একটি নথি হিসেবে জমা দিতে হবে। আবেদনে বর্তমান পারিশ্রমিক ও প্রত্যাশিত বেতনের তথ্যও উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬।