অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) হীড বাংলাদেশ। সংস্থাটি অ্যাকাউন্টস অ্যান্ড প্রোকিউরমেন্ট বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগে ৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে—চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হীড বাংলাদেশ;
বিভাগের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড প্রোকিউরমেন্ট;
পদের নাম: অফিসার;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৪০,০০০ টাকা;
আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: খুলনা;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*ন্যূূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম