০৬ অক্টোবর ২০২৬, ১৬:৪৮

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

প্রজেক্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) ব্র্যাক। সংস্থটি ওয়াশ, এইচসিএমপি বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে ৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

পদের নাম: প্রজেক্ট অফিসার;

বিভাগ: ওয়াশ, এইচসিএমপি;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক; 

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, মোবাইল বিল, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়: 

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক) দক্ষতা থাকতে হবে;

*ইআরপি ও অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক জ্ঞান থাকতে হবে;

*ওয়্যারহাউস ও স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ক জ্ঞান থাকতে হবে;

*গুগল ওয়ার্কস্পেসে (গুগল শিটস, ডকস, ফর্মস, ড্রাইভ) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম