০২ অক্টোবর ২০২৬, ১৩:৫৩

অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 

অ্যাকশনএইড  © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশে অ্যাসোসিয়েট অফিসার-গার্ল শাইন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মাতৃত্বকালীন ছুটির পরিবর্তে এই নিয়োগ দেওয়া হচ্ছে। শুধুমাত্র নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। 

আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে জরুরি নিয়োগ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই আবেদন করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠান: অ্যাকশনএইড বাংলাদেশ  

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার- গার্ল শাইন (ম্যাটারনিটি রিপ্লেসমেন্ট)  

পদসংখ্যা: উল্লেখ নেই  

কর্মস্থল: উখিয়া/টেকনাফ  

চুক্তির ধরন: নির্দিষ্ট মেয়াদি চুক্তি  

চুক্তির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত; তহবিলের প্রাপ্যতার ওপর ভিত্তি করে নবায়নযোগ্য।

বেতন: মাসিক মোট ৪৯ হাজার ২৯০ টাকা  

অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সসহ অন্যান্য অনুমোদিত সুবিধা  

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সোশ্যাল সায়েন্স, অ্যানথ্রোপলজি, ফাইন আর্টস, ফিলোসফি, সাইকোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: কক্সবাজারে এনজিও বা অন্যান্য সামাজিক কাজে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের দায়িত্ব: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা উইমেন অ্যান্ড গার্লস সেফ স্পেস এবং কমিউনিটিতে নারী ও কিশোরীদের জন্য বিভিন্ন গ্রুপ কার্যক্রম পরিচালনা করবেন। এর মধ্যে থাকবে গ্রুপ আলোচনা, বিনোদনমূলক ও অবসর কার্যক্রম, বিকল্প শিক্ষা, প্রাক-পেশাগত প্রশিক্ষণ এবং ক্ষমতায়নমূলক কার্যক্রম।

নারী ও কিশোরীদের জন্য ক্রাফটিং, বিউটিফিকেশন, মার্শাল আর্ট, যোগব্যায়াম, হাতের সেলাই ও বেসিক টেইলারিংয়ের মতো দক্ষতা উন্নয়নমূলক সেশন পরিচালনা করতে হবে।

কিশোরী ও তাদের অভিভাবকদের জন্য গার্ল শাইন সেশন পরিচালনা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা তৈরিতে কাজ করতে হবে। পাশাপাশি ‘গার্ল শাইন স্টার’ নির্বাচন ও তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে হবে।

আরও দেখুন: বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত

গার্ল শাইন স্টার ও দলের সদস্যদের ফোকাস গ্রুপ ডিসকাশন, সেশন এবং সভা পরিচালনায় সহায়তা ও তদারকি করতে হবে। কিশোরীদের প্রশিক্ষণ এবং কমিউনিটি নেতা, অভিভাবক ও কিশোরীদের অভিভাবকদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করতে হবে।

এছাড়া গ্রুপ ও ব্যক্তিগত পর্যায়ে মনোসামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে হবে। এর মধ্যে অ্যাবডোমিনাল ব্রিদিং, প্রগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন, মেডিটেশন ও গাইডেড ইমেজারির মতো কার্যক্রম রয়েছে। এ ক্ষেত্রে কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।

কিশোরী ও অভিভাবকদের সেশনে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য ফলোআপ, কমিউনিটি আউটরিচ, জনসম্পৃক্ততা ও ঝুঁকি প্রশমন কার্যক্রম পরিচালনা করতে হবে। সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত দায়িত্বও পালন করতে হবে।

দক্ষতা: নারী ও কিশোরীদের জন্য ক্রাফটিং, বিউটিফিকেশন, মার্বেলিং আর্ট, যোগব্যায়াম, হাতের সেলাই ও বেসিক টেইলারিংয়ের মতো দক্ষতা উন্নয়নমূলক সেশন পরিকল্পনা, পরিচালনা ও ফ্যাসিলিটেট করার সক্ষমতা থাকতে হবে।

সেশনগুলোতে জিবিভি ঝুঁকি প্রশমন পদ্ধতি অন্তর্ভুক্ত করা, অংশগ্রহণকারীদের মনোসামাজিক সুস্থতা নিশ্চিত করা এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ তৈরির দক্ষতা থাকতে হবে।

বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, অংশগ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী সেশন পরিচালনার সক্ষমতা এবং সব কার্যক্রমে মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার দক্ষতা থাকতে হবে।

পদটির অধীনস্থতা: অ্যাসোসিয়েট অফিসার- গার্ল শাইন পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অফিসার জিবিভি প্রিভেনশনের কাছে রিপোর্ট করবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অ্যাকশনএইড বাংলাদেশের অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শেষ: আবেদন করার শেষ সময় ৬ অক্টোবর ২০২৬। তবে জরুরি নিয়োগের কারণে রোলিং ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চলবে। তাই নির্ধারিত সময়ের আগেই আবেদন করতে বলা হয়েছে।

আবেদন করতে হবে অ্যাকশনএইড বাংলাদেশের নিয়োগ পোর্টালের মাধ্যমে। বিস্তারিত জানতে এখানে দেখুন।