বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) বাংলাদেশি নাগরিকদের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির ঢাকার কার্যালয়ে বিজনেস সাপোর্ট অ্যাসোসিয়েট (রিপোর্টস) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। পদটি জি-৬ গ্রেডের এবং চুক্তির মেয়াদ ১২ মাস।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: বিজনেস সাপোর্ট অ্যাসোসিয়েট (রিপোর্টস)
গ্রেড: জি-৬
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ১২ মাস
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিজনেস স্ট্রিমে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ প্রশাসনিক কাজ বা সংশ্লিষ্ট কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজি-উভয় ভাষায় কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে।
পদের দায়িত্ব: নিয়োগপ্রাপ্তকে অপারেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট (ওআইএম) ও পারফরম্যান্স রিপোর্টিং-সংক্রান্ত বিভিন্ন কাজে নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন প্রতিবেদন, নথি, চিঠিপত্র ও ব্রিফিং নোট প্রস্তুত বা সমন্বয় এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও গবেষণা করতে হবে।
আরও দেখুন: রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
ওআইএম ও রিপোর্টিং-সংক্রান্ত রেকর্ড এবং ডাটাবেজ সংরক্ষণ, সংশ্লিষ্ট চিঠিপত্র ও নথি পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের কাজ করতে হবে। পাশাপাশি ব্যবস্থাপক ও রিপোর্টিং কর্মকর্তাদের বিভিন্ন তথ্য সংগ্রহে সহায়তা করতে হবে। এর মধ্যে ডব্লিউএফপির কার্যক্রম, দাতা নীতি, প্রবণতা ও পছন্দসংক্রান্ত রাজনৈতিক ও মানবিক সংবাদ এবং বিভিন্ন উৎসের বিশ্লেষণ অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া বার্ষিক কান্ট্রি রিপোর্ট প্রস্তুত ও প্রকাশে বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। প্রোগ্রাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (এমঅ্যান্ডই), লজিস্টিকস ও রিসোর্স ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিভাগের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনে সমন্বয় ও মান নিশ্চিত করতে হবে।
ব্যবসায়িক সহায়তা সেবা আরও কার্যকর করতে বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতির উন্নয়নের পরামর্শ দেওয়া, জটিল প্রশাসনিক প্রশ্নের সময়মতো সমাধান করা এবং ওআইএম ও রিপোর্টিং দলের সদস্যদের মধ্যে সমন্বয় করাও দায়িত্বের মধ্যে রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।
বেতন-ভাতা: ডব্লিউএফপি জানিয়েছে, নির্বাচিত প্রার্থী প্রতিযোগিতামূলক সুবিধাসহ বেতন, ছুটি ও চিকিৎসা বীমা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ডব্লিউএফপির অনলাইন নিয়োগ ব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইল, লিংকডইন বা অন্য কোনো মাধ্যমে পাঠানো সিভি বা আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার সময় সিভি ও কভার লেটার জমা দিতে হবে। পরবর্তী ধাপে প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট, সনদ ও সুপারিশপত্রসহ অন্যান্য নথি চাওয়া হতে পারে।
আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
বিস্তারিত জানতে এখানে দেখুন।