১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৪

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/হেলথ সেন্টার ইনচার্জ নিয়োগে আবেদন চলছে এনজিও আশায়  © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা আশা। সংস্থাটি ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/হেলথ সেন্টার ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 
প্রতিষ্ঠানের নাম: আশা;
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/হেলথ সেন্টার ইনচার্জ;
পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৩৩,০০০ টাকা;
আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*মেডিকেল ফ্যাকাল্টিতে ডিপ্লোমা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম