ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের এস্টেট বিভাগে সিনিয়র ম্যানেজার, লিগ্যাল পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদটির কর্মস্থল ব্র্যাকের হেড অফিস।
ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বৈষম্য ও দারিদ্র্যের মধ্যে বসবাসকারী ১০ কোটির বেশি মানুষের সঙ্গে কাজ করে টেকসই সুযোগ তৈরিতে কাজ করছে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: সিনিয়র ম্যানেজার, লিগ্যাল, এস্টেট বিভাগ
কর্মস্থল: হেড অফিস
পদ প্রকাশের তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬
এ পদে নিয়োগপ্রাপ্তকে ব্র্যাকের এস্টেট বিভাগের আইনসংক্রান্ত ও পরিচালনাগত ঝুঁকি চিহ্নিত ও কমাতে আইনি টিমের নেতৃত্ব দিতে হবে। গুরুত্বপূর্ণ আইনি ঝুঁকি, মামলার অগ্রগতি ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে ব্যবস্থাপনাকে অবহিত করতে হবে।
এ ছাড়া প্রযোজ্য ভূমি আইন, বিধিমালা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ নিশ্চিত করা, ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা আদালতের কার্যক্রম এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের মাধ্যমে সমাধানে নেতৃত্ব দেওয়া এবং ব্র্যাকের স্বার্থ সুরক্ষায় কাজ করতে হবে।
প্যানেল আইনজীবী, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী, বিচার বিভাগ, সরকারি দপ্তর ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করতে হবে। পাশাপাশি বাদীপত্র, লিখিত বিবৃতি, পিটিশন, মামলার প্রতিবেদনসহ বিভিন্ন আইনি নথি যাচাই ও পর্যালোচনা করতে হবে।
আরও দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ
ভূমি যাচাই, মালিকানা নিশ্চিতকরণ ও আইনগত বৈধতা যাচাইয়ের কাজ তদারক করতে হবে এবং ভূমি লেনদেনের বিষয়ে লিখিত আইনগত মতামত দিতে হবে। মিউটেশন, ভূমির রেকর্ড ও সংশ্লিষ্ট নথিপত্রের বিষয়ে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি ইআরপি/ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে মামলার তথ্য সঠিক ও হালনাগাদ রাখতে হবে।
এ ছাড়া ব্র্যাকের ভূমি সম্পদে অবৈধ দখল ও বেআইনি দাবির ঝুঁকি আগেভাগে চিহ্নিত করে সম্পদ সুরক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ল ডিগ্রিধারী হতে হবে। এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রিধারী এবং সিভিল বিষয়ে মেজর করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: প্রার্থীর প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ভূমি ব্যবস্থাপনা, ভূমিসংক্রান্ত আইন ও সম্পত্তি আইনে উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীর দেওয়ানি মামলা পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ভূমির নথিপত্র যাচাই এবং লিখিতভাবে আইনগত মতামত দেওয়ার সক্ষমতা প্রয়োজন।
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও জজ কোর্টে অ্যাডভোকেট হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্র্যাকটিসিং আইনজীবী এবং করপোরেট আইনজীবী হিসেবে ভূমি বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে।
সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তরা ফেস্টিভ্যাল বোনাস, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবীমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে-কেয়ার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন: আগ্রহী প্রার্থীদের ২১ সেপ্টেম্বর ২০২৬এর মধ্যে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতিতে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে বা আবেদন করতে এখানে দেখুন।