বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে কো-অর্ডিনেটর–কস্ট প্রপোজাল পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ফাইন্যান্স, গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস প্রকল্পের আওতায় ঢাকায় কেয়ার বাংলাদেশের কার্যালয়ে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক মোট বেতন ২ লাখ ৫ হাজার ১১৯ টাকা।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির চাকরির মেয়াদ শুরুতে যোগদানের তারিখ থেকে দুই বছর। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে এ মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠান: কেয়ার বাংলাদেশ
প্রকল্প: ফাইন্যান্স, গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস
পদের নাম: কো-অর্ডিনেটর–কস্ট প্রপোজাল
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: কেয়ার বাংলাদেশ, ঢাকা অফিস
চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে ২ বছর, পরবর্তীতে বাড়ানোর সুযোগ রয়েছে
পদের দায়িত্ব: কো-অর্ডিনেটর–কস্ট প্রপোজাল পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি দাতা সংস্থার শর্ত, কেয়ারের নীতিমালা ও সাংগঠনিক মানদণ্ড অনুযায়ী মানসম্মত, সঠিক ও প্রতিযোগিতামূলক ব্যয় প্রস্তাব তৈরির নেতৃত্ব দেবেন। এ জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কনসোর্টিয়াম অংশীদার ও মাঠপর্যায়ের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যয় নির্ধারণ, সম্পদ পরিকল্পনা ও দাতা সংস্থার নিয়ম মেনে চলা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া বিস্তারিত বাজেট, বাজেটের ব্যাখ্যা, কমপ্লায়েন্স চেকলিস্ট, রিসোর্স অ্যালোকেশন ফ্রেমওয়ার্ক ও ওয়ার্ক প্ল্যান/গ্যান্ট চার্ট তৈরিতে কাজ করতে হবে। প্রকল্প পরিকল্পনা, নকশা, সমন্বয় ও অংশীদারদের সঙ্গে সভায় অংশ নিয়ে প্রোগ্রাম প্ল্যানিং, ইমপ্যাক্ট অ্যান্ড কোয়ালিটি (পিপিআইকিউ) ইউনিটকে সহায়তা করতে হবে।
আরও দেখুন: সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
দাতা সংস্থার নিয়ম ও বাজেটসংক্রান্ত প্রয়োজনীয়তা সম্পর্কে হালনাগাদ থাকতে হবে। পাশাপাশি প্রকল্প ও অংশীদার প্রতিষ্ঠানের বাজেট এবং দাতা সংস্থার নিয়ম মেনে চলার বিষয়ে কারিগরি সহায়তা দিতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন ২ লাখ ৫ হাজার ১১৯ টাকা। এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি নগদায়ন, জীবন ও স্বাস্থ্যবিমা, ডে-কেয়ার সুবিধা এবং কর্মজীবী মায়েদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে আবেদন করতে এখানে দেখুন।