ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ
আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের অধীন উখিয়া ফিল্ড অফিস। এ পদে মাসিক সমন্বিত বেতন ৭৬ হাজার ৯৩৪ টাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে।
প্রতিষ্ঠানের নাম: কেয়ার বাংলাদেশ
প্রজেক্টের নাম: রেজিলিয়েন্স প্রোগ্রাম
পদের নাম: কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
চাকরির স্থান: কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের অধীন উখিয়া ফিল্ড অফিস
চাকরির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
বেতন: মাসিক ৭৬,৯৩৪ টাকা (আলোচনা সাপেক্ষে)।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনের মাধ্যম: অনলাইন।
আবেদন যেভাবে: যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আরও দেখুন: মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে
বিশেষ শর্ত: কেয়ার বাংলাদেশ সমান সুযোগ প্রদানকারী নিয়োগদাতা। নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত তদবির বা ফোন করলে প্রার্থিতা বাতিল হতে পারে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রতিবন্ধী প্রার্থীদের সাক্ষাৎকারের সুযোগ নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিয়োগ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ও বহিরাগত প্রার্থীদের সমানভাবে বিবেচনা করা হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট লাইন ম্যানেজারের সঙ্গে আলোচনা করে অনুমোদন নিতে হবে।
বি:দ্র: কেয়ার বাংলাদেশ জানিয়েছে, চাকরির জন্য আবেদন করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন নেই। আবেদন বাবদ অর্থ চাওয়া হলে সেটিকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।