ব্র্যাকে চাকরি, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মাইগ্রেশন প্রোগ্রামে টেকনিক্যাল এক্সপার্ট-সোশ্যাল মিডিয়া পদে নিয়োগ দেবে। ঢাকার প্রধান কার্যালয়ে এ পদে কাজ করতে হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট-সোশ্যাল মিডিয়া
প্রোগ্রাম: মাইগ্রেশন প্রোগ্রাম
কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ডিজিটাল মার্কেটিং, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডিজাইন অথবা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিউজ মিডিয়া, অ্যাডভোকেসি কমিউনিকেশন অথবা আচরণ পরিবর্তনভিত্তিক প্রকল্পে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসবিসিসি, ডিজিটাল ক্যাম্পেইন ডিজাইন অথবা স্ট্র্যাটেজিক মিডিয়া প্ল্যানিং বিষয়ে প্রশিক্ষণ বা সার্টিফিকেশন থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। ক্যানভা, মেইলচিম্প, স্প্রিংকলার, সেমরাশ ও অ্যাডোবি লাইটরুমসহ সংশ্লিষ্ট ডিজিটাল যোগাযোগ ও কনটেন্ট তৈরির টুল ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ও ক্যাম্পেইন পরিকল্পনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ডিজিটাল স্টোরিটেলিং, লক্ষ্যভুক্ত দর্শকের উপযোগী কনটেন্ট তৈরি এবং ভিডিও, ভিজ্যুয়াল ও সম্পাদকীয় কনটেন্ট তৈরিতে অভিজ্ঞতা থাকতে হবে।
পিআর লেখা, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্রকাশনা তৈরির দক্ষতা এবং বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করার সক্ষমতা থাকতে হবে। বাইরের সেবাদাতা প্রতিষ্ঠানের কাজ পরিচালনার অভিজ্ঞতাও প্রয়োজন।
সেফগার্ডিংয়ের দায়িত্ব: কর্মীদের ক্ষতি, নির্যাতন, অবহেলা, হয়রানি ও শোষণ থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সেফগার্ডিং বিষয়ে সহায়তা, দিকনির্দেশনা ও দক্ষতা দিতে হবে।
আরও দেখুন: বিডিজবসে চাকরি, আবেদন করতে পারবেন শুধু নারীরা
দলের সদস্যদের মধ্যে সেফগার্ডিং নীতিমালা অনুসরণ ও প্রচার এবং প্রতিটি কার্যক্রমে এর মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে নির্ধারিত সেফগার্ডিং রিপোর্টিং প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করতে হবে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মপরিবেশ ও আবেদন: ব্র্যাক একটি সমঅধিকারভিত্তিক কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করে। সব ধরনের ক্ষতি, নির্যাতন, অবহেলা, হয়রানি ও শোষণ থেকে কর্মী, প্রকল্পের অংশগ্রহণকারী, অংশীদার ও সংশ্লিষ্ট কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করার নীতি রয়েছে প্রতিষ্ঠানটির।
আবেদনের সময়সীমা: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।