সেভ দ্য চিলড্রেনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি সাপ্লাই চেইন বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ১৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন;
পদের নাম: সিনিয়র ম্যানেজার;
বিভাগ: সাপ্লাই চেইন;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*ম্যানেজমেন্ট/বিসনেস স্টাডিস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: রুরাল ডেভেলপমেন্ট সংস্থায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৫, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম