১৫ আগস্ট ২০২৬, ১৮:৪৮

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পদায়ন ৩ জেলায়, আবেদন এইচএসসি পাসেই

ক্রেডিট অফিসার নিয়োগে আবেদন চলছে কারিতাস বাংলাদেশে  © টিডিসি সম্পাদিত

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘ক্রেডিট অফিসার’ পদে ৩ জেলায় কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ;

পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিশকালে সাকল্যে ২০,০০০ টাকা;

আরও পড়ুন: রুরাল ডেভেলপমেন্ট সংস্থায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৫, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স সুবিধা, উৎসব ভাতা বছরে ২টি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ;

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে (স্নাতক পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);

*প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম