ব্র্যাকে জনবল নিয়োগ, থাকছে বিমা-ডে কেয়ারসহ নানা সুবিধা
ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামে ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগ: রোড সেফটি প্রোগ্রাম
পদের নাম: ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
কর্মস্থল: হেড অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সোশ্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক পলিসি, বিবিএ, বি-এসসি ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: প্রোগ্রাম ডেভেলপমেন্ট, রিসোর্স মোবিলাইজেশন ও বিজনেস ডেভেলপমেন্টের নীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রকল্প পরিকল্পনা, বাজেট, আর্থিক ব্যবস্থাপনা, প্রস্তাব ও কনসেপ্ট নোট তৈরিতে দক্ষতা প্রয়োজন। এ ছাড়া মনিটরিং, তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। মাইক্রোসফট অফিস সফটওয়্যার, বিশেষ করে এক্সেল ও পাওয়ারপয়েন্ট এবং সিআরএম প্ল্যাটফর্ম ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ
দায়িত্ব: দাতা, অংশীদার ও বাজার গবেষণার মাধ্যমে প্রোগ্রাম সম্প্রসারণের সুযোগ চিহ্নিত করতে হবে। পাশাপাশি প্রোগ্রাম ডিজাইন, কনসেপ্ট নোট, প্রজেক্ট প্রপোজাল, যৌক্তিক কাঠামো ও বাজেট তৈরিতে নেতৃত্ব দিতে হবে। রোড সেফটি প্রোগ্রামের গ্রান্ট ব্যবস্থাপনা, বাস্তবায়ন অগ্রগতি এবং দাতা প্রতিষ্ঠানের শর্ত পূরণ নিশ্চিত করাও এ পদের দায়িত্বের মধ্যে রয়েছে।
সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা উৎসব বোনাস, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা পাবেন। এ ছাড়া মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার ও ডে কেয়ার সুবিধা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।