সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস স্পেশালিস্ট বিভাগে ‘ট্রেইনার’ পদে কর্মকর্তা নিয়োগে ১০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন;
পদের নাম: ট্রেইনার;
বিভাগ: ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস স্পেশালিস্ট;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা, সাতক্ষীরা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: রুরাল ডেভেলপমেন্ট সংস্থায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৫, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এআই টুলস, কন্টেন্ট তৈরি বা ই-কমার্স বিষয়ে এবং গুগল ও মেটা বিষয়ে জ্ঞান থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম