০৪ আগস্ট ২০২৬, ১৬:৪৭

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগে আবেদন চলছে অ্যাকশনএইড বাংলাদেশে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)। সংস্থাটি চাইল্ড প্রোটেকশন কেস ওয়ার্কার বিভাগে ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে কর্মী নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি);

বিভাগের নাম: চাইল্ড প্রোটেকশন কেস ওয়ার্কার;

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৪৯,২৯০ টাকা;

আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: কক্সবাজার;

বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: রুরাল ডেভেলপমেন্ট সংস্থায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৫, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম