২০ জুলাই ২০২৬, ১৮:৫৬

সেন্টার ফর পলিসি ডায়ালগ নিয়োগ দেবে ডায়লগ অ্যাসোসিয়েট, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

ডায়লগ অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে সেন্টার ফর পলিসি ডায়ালগে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বেসরকারি এ গবেষণা সংস্থাটি কমিউনিকেশন বিভাগে‌ ‌‘ডায়লগ অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগে ২০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি);

পদের নাম: ডায়লগ অ্যাসোসিয়েট;

বিভাগ: কমিউনিকেশন;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৬১,৬০০ টাকা; 

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ, আবেদন ২৫ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়: 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: কোঅর্ডিনেটর নিয়োগ দেবে টিআইবি, আবেদন ২৫ জুলাই পর্যন্ত

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা—

*অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে এমএসএস ডিগ্রি থাকতে হবে; 

*সামষ্টিক অর্থনৈতিক নীতি, তথ্য-সংক্রান্ত বিষয়াবলি, বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু ও টেকসই উন্নয়নে ভালো জ্ঞান থাকতে হবে;

*কম্পিউটার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে রেড ক্রস, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা career@cpd.org.bd ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম