২৮ জুন ২০২৬, ২০:১৬

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবেদন ৪ জুলাই পর্যন্ত

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে আয়েশা আবেদ ফাউন্ডেশনে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ংয়ের পণ্য তৈরির কারখানা আয়েশা আবেদ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি এমআইএস বিভাগে ‌‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৭ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আয়েশা আবেদ ফাউন্ডেশন;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার;

বিভাগ: এমআইএস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

কর্মস্থল: ঝিকরগাছা, যশোর; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ওয়াটারএইড নিয়োগ দেবে ইয়ং প্রফেশনাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম