২৫ মে ২০২৬, ১৭:০৮

টেকনিক্যাল অফিসার নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবেদন ২ জুন পর্যন্ত

টেকনিক্যাল অফিসার নিয়োগে আবেদন চলছে প্ল্যান ইন্টারন্যাশনালে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি ‘টেকনিক্যাল অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ;

পদের নাম: টেকনিক্যাল অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৫৫,০২০-৬৫,০০০ টাকা;

আরও পড়ুন: ব্যুরো বাংলাদেশ নিয়োগ দেবে সহকারী কর্মসূচি সংগঠক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: বরগুনা;

আবেদনের যোগ্যতা—

*বিএসসি/ডিপ্লোমা অথবা স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই জুনিয়র লোন অফিসার নিয়োগ দেবে আশা, পদ ২৩৫, আবেদন ১০ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম