ব্র্যাক নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন শেষ ১৪ মে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস, প্রটেকশন, এইচসিএমপি বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;
পদের নাম: প্রজেক্ট অফিসার;
বিভাগ: অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস, প্রটেকশন, এইচসিএমপি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: সেভ দ্য চিলড্রেন নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ১৬ মে
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, চিকিৎসা ভাতা, ওভারটাইম ভাতা, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ১৬ মে পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ব্র্যাক নিয়োগ দেবে টেকনিক্যাল অফিসার, আবেদন চলবে ১৪ মে পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম