২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে কলেজ শিক্ষার্থী অহনা

কলেজ শিক্ষার্থী অহনা মায়া ধর কথা  © টিসিডি ছবি

ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে সরকারি ইয়াসিন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অহনা মায়া ধর কথা মারা গেছেন। গতকাল মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর।

অহনা মায়া ধর কথা সেখর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ধর ও দেবী রানি ধরের জ্যেষ্ঠ কন্যা। তার এই অকাল প্রয়াণে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অহনা মায়া ধর কথার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করা হয়েছে। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনায় সকলকে প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।