২৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৬

রয়টার্স আসলে কী বলছে, প্রতিবেদকের পরিচয় কী— ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব

সুজাউদ্দৌলা সুজন মাহমুদ  © সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশের খবর নিয়ে দেশীয় কয়েকটি গণমাধ্যমের শিরোনামকে ‘বিভ্রান্তিকর ও মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেন, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। এটি প্রথম প্রকাশিত হয় বাংলাদেশ সময় আজ (২৪ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৫৬ মিনিটে। পরে প্রতিবেদনটি সংশোধন করা হয়। প্রতিবেদনের প্রথম বাক্যেই দুটি তথ্য একসঙ্গে দেওয়া হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তাঁর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন (“her spokesperson told Reuters”)।

কোনো ধরনের সংশোধনী ছাড়াই স্ট্যাটসটি তুলে ধরা হলো-

`...ফ্যাসিস্ট হাসিনা ও তার দল নিয়ে ভারত প্রোভাইডেড কোনো কিছু পেলেই যেন হুঁশ থাকে না কিছু কিছু গণমাধ্যমের। কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই দৌঁড়াতে থাকে। হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে রয়টার্সের বরাত দিয়ে আমাদের দেশীয় বিভিন্ন গণমাধ্যম যে শিরোনাম করেছে, সেগুলো বিভ্রান্তিকর ও মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক।

শিরোনাম পড়লে মনে হয়, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। কিন্তু তথ্যটি এসেছে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতি থেকে। অনেকটা পাসপোর্টের আবেদনের মতো। যেমন মেট্রিক্স চেম্বার হাসিনার জাল স্বাক্ষর দিয়ে আবেদন করেছিল, এটিও অনেকটা তেমনই।

রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যেই স্পষ্ট করা হয়েছে, এটি মুখপাত্রের বক্তব্য (“her spokesperson told Reuters”)। অথচ আমাদের দেশীয় গণমাধ্যমগুলোর শিরোনামে মুখপাত্রের কোনো উল্লেখ নেই। শিরোনামের শেষে কোলন দিয়ে শুধু “রয়টার্স” লেখায় পাঠকের কাছে তথ্যের উৎস অস্পষ্ট থেকে যায়। ফলে মুখপাত্রের বিবৃতিটি শেখ হাসিনার সরাসরি বক্তব্য হিসেবে প্রতীয়মান হয়।

শিরোনামে একপক্ষীয় উপস্থাপন
শিরোনামে শুধু শেখ হাসিনার পক্ষের দাবিই স্থান পেয়েছে। অথচ রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্য ও সারসংক্ষেপে হাসিনার দাবির পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে: তিনি কেবল প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে পারবেন।

শিরোনামের শেষে “রয়টার্স” উল্লেখ থাকায় পাঠকের মনে হতে পারে, রয়টার্সের প্রতিবেদনের মূল বক্তব্য এটুকুই। বাস্তবে রয়টার্সের প্রতিবেদনটি দুই পক্ষের বক্তব্য নিয়ে তৈরি, আর সরকারের প্রত্যাখ্যান এর অন্যতম কেন্দ্রীয় অংশ।

শিরোনামে “বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান” অংশটিও শুধু একটি পক্ষের চাওয়া হিসেবে এসেছে। একই অনুরোধকে সরকার যে “delusional” বলে নাকচ করেছে, শিরোনামগুলোতে তার কোনো ইঙ্গিত নেই। ফলে শিরোনাম পড়ে পাঠক খবরের অর্ধেক অংশই জানতে পারেন।

বাদ পড়া গুরুত্বপূর্ণ তথ্য
রয়টার্সের প্রতিবেদনের যেসব গুরুত্বপূর্ণ অংশ আমাদের অনেক গণমাধ্যমই উল্লেখ করেনি:

• প্রথম বাক্যেই সরকারের অবস্থান: হাসিনা কেবল প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে পারবেন।
• পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য।
• আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্য।
• ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এপ্রিলের অবস্থান: বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।

চলুন দেখি, রয়টার্স কী বলছে এবং প্রতিবেদকের পরিচয় কী।
রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। এটি প্রথম প্রকাশিত হয় বাংলাদেশ সময় আজ (২৪ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৫৬ মিনিটে। পরে প্রতিবেদনটি সংশোধন করা হয়। প্রতিবেদনের প্রথম বাক্যেই দুটি তথ্য একসঙ্গে দেওয়া হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তাঁর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন (“her spokesperson told Reuters”)। 

দ্বিতীয়ত, সরকার বলেছে, তিনি কেবল প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে পারবেন (“though the government said she can only return through extradition”)।

প্রতিবেদনের সারসংক্ষেপেও উল্লেখ আছে, “Bangladesh says she can only be extradited by India”।

প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য রয়েছে:
• “Hasina is a convicted criminal; a fugitive terrorist.”
• “She can only return home by extradition treaty; in handcuffs, and under strict surveillance.”
• উড়োজাহাজের অনুরোধ প্রসঙ্গে: “Bangladesh will not entertain any such delusional request.”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যও প্রতিবেদনে রয়েছে। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা আশা করা অযৌক্তিক।

মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অর্থাৎ, এটি একটি স্ট্যান্ডবাজি। ভারতীয় সাংবাদিকের লেখা একধরনের স্ট্যান্ডবাজিমূলক প্রতিবেদন। তবে খুব কৌতুহলের বিষয় হলো, আজও উনি নিজ নয়, উনার পক্ষে কথা বলেছেন আরেকজন, এর আগে পাসপোর্টের জন্য আবেদন করার আবেদনেও উনার পক্ষে আরেকজন, এমনকি স্বাক্ষরও জাল করতে হয়েছিল। কিন্ত কেন?'