গোপালগঞ্জে আইজিপি ও এসআরবি মহাপরিচালক
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থির পরিস্থিতির মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।
এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদও গোপালগঞ্জে গেছেন। একই সফরে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গেছেন বলেও জানা গেছে।
সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। সাম্প্রতিক সহিংসতায় পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শনের কথা রয়েছে তাদের। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবস্থা দেখতে তাদের এ সফর বলে জানা গেছে।