স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। ইংরেজিতে দেওয়া তাঁর সংক্ষিপ্ত এ স্ট্যাটাসটি মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘In Salauddin Ahmed, we trust. More power to him.’ বাংলায় যার অর্থ, ‘সালাউদ্দিন আহমেদের ওপর আমাদের আস্থা। তাঁর জন্য আরও শক্তি ও সামর্থ্য কামনা করি।’ যদিও পোস্টের নিচে কমেন্টে হাসনাত লিখেছেন, ‘Copied from someone else’s post. I read it, liked it, and shared it. You can copy it too!’
হাসনাতের এ পোস্টে সালাউদ্দিন আহমেদের প্রতি আস্থা ও অনাস্থা- উভয় বার্তা উঠে এসেছে। যদিও সালাউদ্দিন আহমেদকে নিয়ে এ স্ট্যাটাসের পেছনে নির্দিষ্ট কোনো প্রেক্ষাপট বা বিস্তারিত ব্যাখ্যা হাসনাত দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, চলমান নানা ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণেই এই স্ট্যাটাস দিয়েছেন তিনি।