প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজী নজরুল
বৃহস্পতিবারের সংসদ অধিবেশনে ছোট্ট একটি অংশ। প্রশ্ন ছিল, কিন্তু উত্থাপন করার লোক ছিল না। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুল ইসলামের জন্য নির্ধারিত প্রশ্ন উত্থাপনের সময় এমন পরিস্থিতির মুখোমুখি হন স্পিকার।
চারদিকে খোঁজ করেও যখন তাকে পাওয়া গেল না, তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মুচকি হেসে বললেন, ‘জিএম তো নাই।’ মুহূর্তেই সংসদে ছড়িয়ে পড়ে হাসির রোল। তার অনুপস্থিতির কারণে সংসদ অধিবেশনে প্রশ্নটি উত্থাপিত হলো না বলে উল্লেখ করেন স্পিকার।
প্রশ্নোত্তর পর্বের ওই কপি ঘেঁটে দেখা যায়, সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের প্রশ্নটি ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে। তার লিখিত প্রশ্নে ছিল, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত, ওইগুলো কোথায় কোথায় অবস্থিত। ওই আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা কত? ওই মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?’
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জবাব দেওয়ার কথা ছিল, ‘বর্তমানে দেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহে অবস্থিত।