১৩ আগস্ট ২০২৬, ০৯:২২
তিন জেলায় নতুন এসপিসহ ১৭ কর্মকর্তা বদলি
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশের আরো তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া পৃথক একাধিক প্রজ্ঞাপনে পুলিশের অন্তত ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।