৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৬

বিরোধী দলের আপত্তি থাকলেও কণ্ঠভোটে দুই বিল পাস

সংসদ অধিবেশন  © সংগৃহীত

বিরোধী দলের আপত্তির মধ্যেও সংসদে কন্ঠভোটের মাধ্যমে দুটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বিল দুটি হলো: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) ২০২৬।

তবে বিলটি আজকে পাস না করে স্থগিত করার দাবি জানিয়েছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কিন্তু কণ্ঠ ভোটে সেটি নাকচ হয়ে যায়।