সংসদে প্রশ্ন— ভারতে গ্রেপ্তার হওয়া আসামীদের ফেরাতে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে?
আলোচিত শহীদ শরিফ ওসমান হাদী হত্যা মামলার তদন্তে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-১২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রার্থী মো. সাইফুল আলম। একইসঙ্গে বিদেশি ধরা পড়া আসামীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কী পদক্ষেপ নিয়েছে? বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই প্রশ্ন তোলেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, শরীফ ওসমান বিন হাদির মামলায় বারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ মামলায় ১১ বার সময় নেওয়া হয়েছে। আমার প্রশ্ন- মামলার তদন্তের বর্তমান অবস্থা কী এবং কেন এত দীর্ঘ সময় লাগছে। তদন্ত বিলম্বের সুনির্দিষ্ট কারণ কী—তা জানার দাবি জানান তিনি।
এছাড়া তিনি বলেন, ভারতে অবস্থানরত আরও দুইজন অভিযুক্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে তাদের গুলি করার দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে। তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা চান তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের জনগণকে এ বিষয়ে বিস্তারিত জানাবে।